My Mother's wish: আমি যেনো স্বনির্ভর ভালো মানুষ হই

"মায়ের ইচ্ছাপূরণ" আমি যেনো স্বনির্ভর ভালো মানুষ হই আমার জন্মের আগে মা চেয়েছিল যেনো আমি মা'কে সঙ্গ দিতে আসি। তাই চলে এলাম! আমি বড়ো হতে থাকি। বাবা-মা'র ইচ্ছা পড়াশোনা করে যেনো আত্মনির্ভরশীল হই। এই ইচ্ছার শুরুটা তারা নিজেরাই পূরণ করলো,আমাকে স্কুলে ভর্তি করলো। আমি যাতে আমাদের দেশের সংস্কৃতি নিজের মধ্যে ধরে রাখতে পারি, তার একটা নিশ্চয়তা, এই ইচ্ছা নিয়ে-ই মা আমাকে নালন্দায় ভর্তি করেছিলো। এর একটি পোক্ত নিশ্চয়তা আমি খুব তাড়াতাড়ি দিতে না পারলেও, মোটামুটি বলা চলে - পেরেছি। রাজপুত্তুর ছবিতে রবিঠাকুরের নাতনী পুপে চরিত্রে অভিনয় করেছিলাম। তবে মা'র সহযোগিতা ছাড়া সম্ভব হতোনা। ইচ্ছাপূরণ থেমে যায়নি! আমি যে সংস্কৃতি ছেড়ে চলে যাবোনা, তাও বলে দিলাম, তবে এর পেছনে আমার শিক্ষকদের অবদান আর সহযোগিতাও রয়েছে। এছাড়া বন্ধুরা, বড় ভাই-আপুরা, ছোট ভাই-বোনেরা এদের সহযোগীতাও কি কম রয়েছে?? এসব কাজে... যেমন বিভিন্ন বড় অনুষ্ঠানের পেছনে থাকে তাদের সজ্জা, ভরসা দেয়ার মানুষ, মা ছিল তেমনি এক ভরসা। মা ছোটবেলায় যে ইচ্ছেগুলো পূরণ করতে পারেনি,মা'র ইচ্ছা সেগুলো তার হয়ে আমি আর আমার বোন যেন পূরণ করি। 'জুডো' শেখার ইচ্ছাপূরণে হাত দিলেও তা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। নাচ শুরু করেছিলাম বটে, তবে গানের প্রতি টান বেশী থাকায় চার বছরেই তার সমাপ্তি টানতে হয়। বড় বড় ইচ্ছা যখন নাই পারলাম, ভাবলাম - ছোট ছোট ইচ্ছাই পুরণ করি! তাই শুরু করলাম- ছবি আঁকা, উলের আর ক্রুসের সেলাই,সুতার ব্রেসলেট, কাগজের কানের দুল (Quiling paper earing), ভাষা শেখা (Duolingo: German, French, Italian), ছবি সম্পাদনা (photo editing), সাঁতার আর শখের বসে রান্না (Pizza, biscuits etc)। এতকিছু যে লেখা হলো তাও শুধু মায়ের ইচ্ছায়। হ্যাঁ, এই লেখাটা, লেখার অনুপ্রেরণাও মা'ই যুগিয়েছিল.... আরও একটি ইচ্ছাপূরণ.... আমি এখনো ছোট। মা'র সবচেয়ে বড় ইচ্ছা, সেটি এখনো পূরণ করতে পারিনি। মা'র ইচ্ছা - আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, পরনির্ভরশীল না হই। নিজের জীবিকার জন্য যেন কারো অনুগ্রহ না লাগে। বড়ো কিছু না পারলেও যেনো নত না হই, আত্মবিশ্বাস যেনো ঝুলে না পড়ে, নিজের স্বপ্ন যেনো নিজেই পূরণ করতে পারি। মা'র জন্য আর আমার জন্য প্রার্থনা করবেন,যেনো মায়ের এই ইচ্ছেটাও পূরণ করতে পারি। -সামাহ্ তৌফিক (তাপসী) বয়স: ১২ বছর শ্রেণী: সপ্তম


By Sabrina Chowdhury Vote Share

Votes: 1487  

  • বাসায়...

    By Samia Nabila

  • Travel to sylhe...

    By Samia Nabila

  • Maaa...

    By Kutub Uddin

  • সৎ পু...

    By Alamin Islam Mahi

  • মা...

    By Kabir Ahamed